শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:১৫ পিএম, ২০২৫-১০-০৭
চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত প্রাইভেটকারে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ৭ সেপ্টেম্বর বিকেলে মদুনাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে আবদুল হাকিম প্রাইভেটকারে করে নিজের গরুর খামার থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল হাকিম হাটহাজারী উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকায় প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামের একটি গরুর খামারের মালিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ এ ঘটনার দায় স্বীকার করেনি।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited