শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৬:০৮ পিএম, ২০২৫-১০-২৩
বাঁশখালী থানায় ২য় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সুমন জলদাসকে পটিয়ার ধলঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন জলদাস (৪০) স্থানীয় মৃত সুকুমার জলদাসের ছেলে।
অপরদিকে রাঙ্গুনিয়া থানায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোনা মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সোনা মিয়া (৪৮) লালানগর এলাকার মো.ইউসুফ মিয়ার ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বাঁশখালীতে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সুমন পটিয়ার ধলঘাট এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার আসামি সোনা মিয়া লালানগর ডিগ্রী কলেজ এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া নয়টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited