চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বিশ্বাসই হচ্ছে না আনচেলত্তির, ফেরার বার্তা ক্লপের

স্পোর্টস ডেস্ক :    |    ০২:২৩ পিএম, ২০২২-০৫-২৯

বিশ্বাসই হচ্ছে না আনচেলত্তির, ফেরার বার্তা ক্লপের

দারুণ একটা মৌসুম কাটিয়ে ফাইনালে এসেছিল লিভারপুল। রিয়াল মাদ্রিদের জন্য মৌসুমটা ছিল অবিশ্বাস্য।
চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের তিন ম্যাচেই পিছিয়ে পড়ে জিতেছিল তারা। ফাইনালে দুই দলের লড়াইটাও হলো বেশ।  
শেষ অবধি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪তম বারের মতো ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব নিজেদের করল ক্লাবটি। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিও জিতেছেন নিজের ক্যারিয়ারের চতুর্থ শিরোপা।  
এরপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আনচেলত্তি বলেছেন, ‘চারটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেছি এটা আমার এখনও বিশ্বাস হচ্ছে না। আমরা ভুগেছি বেশ। কিন্তু দলের নিবেদনটা নিখুঁত ছিল। অনেক খুশি, কারণ আমরা বেশ ভালোভাবে মৌসুমটা শেষ করেছি। আলাবা, মিলিতাও, মেন্দিরা বেশ ভালো ছিল। পরিকল্পনাটা ভালোভাবেই কাজে দিয়েছে। কর্তোয়া দারুণ একটা মৌসুম কাটিয়েছে। ’

ফাইনাল ম্যাচ নিয়ে বলেছেন, ‘লিভারপুল খুব একটা ম্যাচ হারেনি এই বছর। আমরা তাদের দারুণ একটা লড়াইয়ের পর হারিয়েছি। অন্য সব দলের চেয়ে রিয়াল মাদ্রিদকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা সহজ। ’

দারুণ একটা মৌসুম কাটালেও শেষটা ভালো হয়নি লিভারপুলের। প্রিমিয়ার লিগের শেষদিন পর্যন্ত লড়াই করেও হারতে হয়েছে। এরপর চ্যাম্পিয়ন্স লিগেও হারতে হলো রিয়ালের কাছে। পুরো মৌসুমটাই যেন মাটি হয়ে গেছে দলটির কোচ ইয়্যুর্গেন ক্লপের জন্য! 

তিনি বলেছেন, ‘আমরা হতাশ তো বটেই, ড্রেসিং রুমের কারোই এখন মনে হচ্ছে না, দারুণ একটা মৌসুমে কেটেছে আমাদের। ইতিবাচক হওয়াটা কঠিন নয়, আমার আগেই সেটা মনে হয়েছে। এটা ভিন্ন একটা অনুভূতি, সেভিয়ার কাছে ইউরোপার ফাইনালে হারের পরও বলেছি, কিয়েভের পরও বলেছি, ফাইনালে আসাটা খারাপ নয়। ’
‘এটা ইতোমধ্যেই একটা সাফল্য, এমন সাফল্য অবশ্য আপনি চাইবেন না, তবে আমার খুব মনে হচ্ছে যে আমরা আবার আসব। আমার ছেলেরা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, পরের মৌসুমেও আমাদের দলটা দারুণ থাকবে। আমরা আবার শিরোপার জন্য লড়ব। ’

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর