শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:০৯ পিএম, ২০২০-০৮-২২
নগরের এনায়েত বাজার মহিলা কলেজের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিনের তৈরি পাঁচটি কক্ষ পুড়ে গেছে। শনিবার (২২ আগস্ট) সকালে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নন্দনকানন ফায়ার স্টেশনের লিডার লিটন বড়ুয়া জানান, মহিলা কলেজে টিন দিয়ে তৈরি ৫টি কক্ষের মধ্যে ৩টি স্টোর রুম হিসেবে এবং ২টিতে দারোয়ানরা থাকতেন। ‘শনিবার সকালে দারোয়ানদের থাকার একটি কক্ষে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। এতে পাশাপাশি থাকা ৫টি টিনের কক্ষ পুড়ে যায়। ’ তিনি বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও নির্বাপণ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ফায়ার সার্ভিসের ৩ জন কর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সকাল সাড়ে ১০টায় সৃষ্ট এই অগ্নিকাণ্ড প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited