শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩১ পিএম, ২০২৬-০১-১৮
চট্টগ্রাম মহানগরের হালিশহর থানায় আলোচিত সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৭ জানুয়ারি) নগরের আকবর শাহ থানার কৈবাল্যধাম রেলবিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত রাফসান হালিশহর থানার কিশোর গ্যাং ফাইতন গ্রুপের সদস্য। গত বছরের ১৮ মে হালিশহর থানায় দায়ের হওয়া সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাফসান আকবর শাহ থানা এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে গত শনিবার অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited