শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৫:৪৪ পিএম, ২০২৬-০২-১১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (আসন নম্বর-২৯৬) নির্বাচনী এলাকায় নিজেদের মনোনীত প্রার্থী জগদিশ বড়ুয়ার প্রার্থিতা থেকে দলীয় সমর্থন প্রত্যাহার করেছে বাংলাদেশ লেবার পার্টি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান স্বাক্ষরিত এক পত্রে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির যৌথ সিদ্ধান্তে এই সমর্থন প্রত্যাহার করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, জগদিশ বড়ুয়া যেন লেবার পার্টির নাম, প্রতীক (আনারস) বা পরিচয় ব্যবহার করে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা, এজেন্ট নিয়োগ বা ভোটকেন্দ্রে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এই চিঠির অনুলিপি প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে কথা বলতে কক্সবাজার ৩ আসনের প্রার্থী জগদিশ বড়ুয়ার মুঠোফোনে বেশ কয়েকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited