শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৪:২০ পিএম, ২০২০-০৯-১০
চাঞ্চল্যকর ধর্ষন মামলার অন্যতম মূলহোতা পলাতক ধর্ষক গ্রেফতারে গোপন সংবাদের ভিওিতে গতকাল ০৯ সেপ্টেম্বর (বুধবার) আনুমানিক ৫টায় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থাণাধীন সল্টগোলা এলাকায় অভিযান চালিয়ে পটিয়া থাণার কোলাগাঁও এলাকার চাঞ্চল্যকর নববধূ গণধর্ষণ মামলার আসামী ঘটনার অন্যতম মূলহোতা ধর্ষক মোঃ আবু তাহের মন্টু (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানান, অন্য সহযোগীদের নিয়ে ধর্ষণের সাথে জড়িত থাকার কথা। ইতিপূর্বে এই ঘটনার সাথে সম্পৃক্ত অপর দুই ধর্ষক জুয়েল (২৮) এবং মিন্টু (৩৩) কে বিগত ১৮ জুন (বৃহঃস্পতিবার) গ্রেপ্তার করেছিল র্যাব-৭। চলতি বছরের ০৭ জুন (রবিবার) সন্ধ্যার পরে কোলাগাঁও বড়ুয়াপাড়ায় হান্নান, মন্টু, জুয়েল এবং মিন্টু নামে ০৪ (চার) জন বখাটে যুবক মাত্র ০৩ (তিন) দিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এক নবদম্পতি স্ত্রীর বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে তাদেরকে পথরোধ করে জোরপূর্বক টেনে হিঁচড়ে আধা কিলোমিটার দূরে একটি পুকুর পাড়ে নিয়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে পালাক্রমে প্রত্যেকে একাধিকবার ধর্ষণ করেছিল। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। পরবর্তীতে ১৫ জুন (সোমবার) পটিয়া থানায় এই ঘটনায় মামলা দায়ের হয়। এই ঘটনার সাথে সম্পৃক্ত ০৩ (তিন) জন ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব-৭। পলাতক আসামী হান্নান (৩২)কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে র্যাব-৭। এছাড়াও গ্রেফতারকৃত আসামী মোঃ আবু তাহের মন্টু (৩০) একটি হত্যা মামলার আসামী।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited