চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্রের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৫:৫১ পিএম, ২০২১-০১-২০

খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্রের মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কলেজ ছাত্র রাকিবুল (১৮) এর মৃত্যু হয়েছে। নিহত রাকিবুল উপজেলার উল্টাছড়ি ইউপির আলী নগরের আলী হোসেনের ছেলে। মঙ্গলবার (১৯ জানুয়ারী ২০২১) রাত সাড়ে আটটার দিকে আলীনগর এলাকার সালাম ফকিরের বাগানের পাশে এ ঘটনা ঘটে। সে পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র বলে জানা যায়।  লেখা-পড়ার পাশাপাশি অভাবের সংসারে ভাড়ায় মটর-সাইকেলে চালিয়ে পরিবারের জন্য জীবিকা নির্বাহ করতো সে।  স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সে প্রতিদিনের মত মটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা রাকিবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার মাথা দুই ভাগে বিবক্ত হয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা তাতে প্রথমে পানছড়ি ও  পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠালে সেখান থেকে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে ভোর রাত (বুধবার) ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান রাকিবের সাথে থাকা স্কুল শিক্ষক সাইফুল ইসলাম। নিহত কলেজ ছাত্র রাকিবুল ছাত্রদল কর্মী বলে জানা গেছে।  পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশ কাজ করছে। ঘটনার মুল রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। তবে এ বিষয়ে এখনো থানায় লিখিত কোন অভিযোগ আসেনী বলে তিনি জানান। এদিকে-রাকিবুল হত্যাকারীদের বিচারের দাবীতে পানছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের চিহিৃত করে বিচার আওতায় আনা না হলে কঠোর কর্মসুচী দেওয়ার ঘোষনা দেওয়া হয়। 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর