শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:১৩ পিএম, ২০২০-১০-২০
দুর্গম এলাকার বাসিন্দাদের যোগাযোগ সুবিধা নিশ্চিতে পর্যটন শহর রাঙামাটির অভ্যন্তরীণ সড়কগুলোকে ভারী যানবাহন চলাচলের উপযোগী করে গড়ে তুলতে ব্যাপকহারে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃপক্ষ। মঙ্গলবার শহরের অন্যতম আসামবস্তি-কাপ্তাই সড়কসহ তবলছড়ি-ভেদভেদী সংযোগ সড়কের ব্রীজ স্থাপনে প্রায় ৩৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু তালেব, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলায়মান চৌধুরী, ঠিকাদার জসিম উদ্দিন, মিশুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অর্থায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে আসামবস্তী-কাপ্তাই সড়ক দু’লেনকরণ এবং ৪ কোটি টাকা ব্যয়ে তবলছড়ি-ভেদভেদী সংযোগ সড়কে ৪৮ মিটার দৈর্ঘ্যরে ব্রীজ নির্মাণ করা হচ্ছে। এই সড়ক মেরামত ও ব্রীজ নির্মাণকাজ শেষ হয়ে রাঙামাটি শহরের সাথে কাপ্তাই ও ভেদভেদীর সাথে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়ার পাশাপাশি পর্যটন সেক্টরেও বিশাল সম্ভাবনার দ্বার উম্মোচন হবে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited