শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:৫৬ পিএম, ২০২৫-০৬-২০
নগরে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৮ জুন) রাতে বায়েজিদ বোস্তামী এবং খুলশী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিএমপি’র উত্তর ও দক্ষিণ গোয়েন্দা পুলিশের এসআই ফজলে রাব্বি কায়সার ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার দুই যুবক হলো- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াপাড়া চৌদ্দশত এলাকার আহম্মেদ রাসেলের ছেলে নাইমুর রহমান (৩২) এবং ভোলা জেলার মনপুরা উপজেলার চর ফয়েজ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাহরুপ হোসেন (১৯)।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসব মোটরসাইকেলের মালিকদের শনাক্তের চেষ্টা চলছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited