শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০২:১৪ পিএম, ২০২০-০৮-১৯
সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক বিপ্লব দে।
আদালত মামলাটি গ্রহণ করেছেন তবে এখনও কোনো আদেশ দেননি বলে জানিয়েছেন বাদিপক্ষের আইনজীবী মিথুন বিশ্বাস।
মামলায় অভিযোগ আনা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরী গত ৯ আগস্ট ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয় নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দিয়েছেন। রামায়ণ ও মহাভারত নিয়ে কটূক্তি করে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন।
অ্যাডভোকেট মিথুন বিশ্বাস বলেন, গত ৯ আগস্ট ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয় নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দেন ডা. জাফরুল্লাহ। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় বিপ্লব দে বাদি হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে অভিযোগ জমা দিয়েছেন। আদালত অভিযোগ গ্রহণ করেছেন, পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited