চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলের সঙ্গে সিরিয়ার নিরাপত্তা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:২৭ পিএম, ২০২৫-০৯-১৮

চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলের সঙ্গে সিরিয়ার নিরাপত্তা চুক্তি

চলতি বছরের শেষের দিকে সিরিয়া ইসরাইলের সঙ্গে নিরাপত্তা ও সামরিক বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুগের অবসানের পর এ চুক্তি হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানী ওয়াশিংটন পৌঁছেছেন। গত ২৫ বছরেরও বেশি সময় পর সিরিয়ার কোন নেতার যুক্তরাষ্ট্রে এটাই প্রথম সফর।

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইসরাইলের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি চুক্তি বছরের শেষ নাগাদ স্বাক্ষরিত হতে পারে।

তিনি বলেন, এসব চুক্তি মূলত নিরাপত্তা ও সামরিক ইস্যুতে হবে। সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলি সামরিক অভিযান ঠেকাতে চুক্তিতে জোর দেওয়া হবে।

গত বছরের ৮ ডিসেম্বর ইসলামপন্থী বিদ্রোহীদের বিক্ষোভে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, শাইবানী সরকারি সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন। সফরের উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবশিষ্ট নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া।

শেষবার ১৯৯৯ সালে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেন। তখনকার পররাষ্ট্রমন্ত্রী ফারুক আল-শারা ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে আলোচনা করেন।

সিরিয়া ও ইসরাইলকে একটি চুক্তিতে আসতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘ দিনের শত্রুতা বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

গত ডিসেম্বর থেকে ইসরাইল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি বাফার জোনে সৈন্য মোতায়েন করে রেখেছে। এই জোন দুই দেশের সেনাবাহিনীকে আলাদা করে রেখেছ। তবে ইসরাইল সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে। 

এদিকে ইসরাইল সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে।

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর