চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সরকার ঘোষিত শ্রম সেক্টরে মজুরি-কাঠামো বাস্তবায়নে সংবাদ সম্মেলন

খবর বিজ্ঞপ্তি    |    ১১:১৫ পিএম, ২০২২-০৯-০৩

সরকার ঘোষিত শ্রম সেক্টরে মজুরি-কাঠামো বাস্তবায়নে সংবাদ সম্মেলন

'শ্রমিক সংহতি ফোরাম' -এর উদ্যোগে  ৪২টি  সেক্টরে  সরকার ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়ন  এবং  কর্মক্ষেত্রে  শ্রমিক  নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে ,আজ (৩ সেপ্টেম্বর -২০২২) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক স্বার্থ সংরক্ষণে ক্রিয়াশীল চট্টগ্রামের শ্রমিক সংগঠন, এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিত্বশীল সংগঠন সমূহের কমন প্লাটফর্ম শ্রমিক সংহতি ফোরাম-চট্টগ্রাম ২০১৭ সাল থেকে বিলসের- সহযোগিতায় অভিন্ন শ্রম-ইস্যুতে নানা মাত্রিক কার্যক্রম পরিচালনা করছে।

বিলস-এল আর এস সি পরিচালনা কমিটি-র চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা এ. এম .নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বিলসের-পাহাড়ী ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভাটিতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয়সহ-সভাপতি মু. শফর আলী।  

সভায় বিলস-সহযোগি বিভিন্ন শ্রমিক সংগঠন ও সমমনা এনজিও প্রতিনিধিগণ যথাক্রমে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, বিলসের রিজওয়ানুর রহমান খান, ইপসা-র মো. আলী শাহীন, বি.এন.পি.এস-এর শরীফ চৌহান, আই.জি.ইউ.-র মো. শরিফুল ইসলাম, ব্রাইট বাংলাদেশ ফোরামের সোহেল-উদ্-দৌজা, ব্লাষ্ট- এর এডভোকেট তাসনিম সুলতানা, আওয়াজ ফাউন্ডেশনের মো. আলাউদ্দিন, সংশপ্তক-এর কান্তা মল্লিক, বি.জে.এস.ডি-র কাজী শেখ নুরুল্লাহ বাহার ও শাহে নেওয়াজ চৌধুরী, বিএমএসএফ-এর কাজী  আলতাফ হোসেন, বিএফটিইউসি-র কে .এম .শহীদুল্লাহ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মো. বাবুল আলোচনায় অংশগ্রহন করেন। 

সভায় বলা হয়, সম্প্রতি সরকার ৩টি নতুন শ্রম সেক্টরে যথাক্রমে চিংড়িশিল্প, প্রিন্টিংপ্রেস, স’-মিলে মজুরি কাঠামো পুর্ণ বিন্যস্ত করেছে এবং সর্বমোট ৪২টি সেক্টরে মজুরি-কাঠামো ঘোষনা করেছে। কিন্তুু, দু:খজনক হলেও সত্যি, এ সব বিষয়ে সংশ্লিষ্ট সেক্টরের শ্রমিকরাসহ ট্রেড ইউনিয়ন নেতা-কর্মী এবং সাধারণ নাগরিক খুব বেশী অবগত নন। এ বিষয়ে সরকারের প্রচার-প্রচারণা সীমিত, মালিক-পক্ষেরও ভূমিকা দায়সারা।  ফলে,উপরোক্ত সেক্টর শ্রমিকরা, মালিক পক্ষের নিকট হতে সরকার ঘোষিত কাঠামো অনুযায়ী মজুরি পেতে নানা হয়রানী ও তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছে। 

সভায় আরো বলা হয় কর্মক্ষেত্রে একটি নিরাপদ ও  দুর্ঘটনা-ঝুঁকিমুক্ত কর্ম পরিবেশ প্রাপ্তি-সকল শ্রমিকের অধিকার। সরকার ঘোষিত সেক্টরসমূহে মজুরি-কাঠামো দ্রূত বাস্তবায়ন এবং কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা ও আইনী-অধিকারসমূহের নিশ্চয়তার জন্য সংশ্লিষ্ট পক্ষসমুহকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান সংগঠকরা।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর