চট্টগ্রাম   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৮:৪৮ পিএম, ২০২৬-০৯-০১

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকালে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। বিকেলে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।

সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান এবং জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাঙামাটি শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করে জেলা বিএনপি। রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়ক।

দিনব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাঙামাটি জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমাবেশ ও র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
 

রিটেলেড নিউজ

কাপ্তাই হ্রদে জেলে শ্রমিকদের জিম্মি, উঠছে নির্যাতনের অভিযোগ: রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

কাপ্তাই হ্রদে জেলে শ্রমিকদের জিম্মি, উঠছে নির্যাতনের অভিযোগ: রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে পানির নিচে লুকিয়ে রাখার অভিযোগের মধ্যে আরাফাত (১৮–১৯) নামে এক...বিস্তারিত


কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ...বিস্তারিত


পাহাড়ে গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

পাহাড়ে গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতিতে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না...বিস্তারিত


লামার মানুষের ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে

লামার মানুষের ভালোবাসা চিরস্মরণীয় হয়ে থাকবে": বিদায় সংবর্ধনায় ইউএনও মোঃ মঈন উদ্দিন

আমাদের ডেস্ক : : লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের সদ্য বিদায়ী লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদà...বিস্তারিত


নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র: ২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই

নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র: ২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই

আলমগীর মানিক, রাঙামাটি : প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অবরোধ শিথিলের পর প্রথম দিনেই পর্যটকদের পদচারণায় মুখর হয়à...বিস্তারিত


সাজেকে ফের অবরোধের ঘোষণা, পর্যটনকেন্দ্র খুলতে ব্যবসায়ীদের আলটিমেটাম

সাজেকে ফের অবরোধের ঘোষণা, পর্যটনকেন্দ্র খুলতে ব্যবসায়ীদের আলটিমেটাম

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর