শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৪১ পিএম, ২০২৬-১১-২২
মুহাম্মদ আমির হোসেন :
চট্টগ্রামে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নগরের রসুলবাগ এলাকার মোহাম্মদ এহসানুল হক।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে এহসানুল হক দাবি করেন, ২০২৩ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তাঁর ভাগনির স্বামী আরমান আলী তাঁর কাছ থেকে আড়াই লাখ টাকা ধার নেন। পরবর্তীতে আবার চার লাখ টাকা ধার চাইলে আগের পাওনা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। ফলে ক্ষুব্ধ হয়ে আরমান তাঁকে গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
এহসানুল হকের অভিযোগ, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষক আখ্যা দিয়ে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এমনকি একটি মামলার নালিশি দরখাস্তের খণ্ডিতাংশও ফেসবুকে ছড়িয়ে তাঁকে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে।
এ ঘটনায় তিনি বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং আদালতে যার সিআর মামলা নং ৮২৩/২০২৬ দায়ের করেছেন, যা বর্তমানে পিবিআই তদন্তাধীন বলে জানান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও ভবিষ্যতে হয়রানি বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ সময় তাঁর বড় ভাই আরিফুল ইসলাম, চাচাতো ভাই আবু সুফিয়ান এবং আইনজীবী আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ঐতিহ্য, সম্ভাবনা ও আধুনিক উন্নয়ন...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের বাংলা ভাষা শেখার সুযোগ তৈরি করতে চিটাগং ইনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ঐদিন বাংলাদেশ সেনাবাহিনী, নà...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম ডেস্ক: কদম মোবারক মুসলিম এতিমখানা পরিচালনা পর্ষদের আয়োজনে কদম মোবারক মুসলিম এতিমখানা ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযু্ক্তিভিত্তিক স্বনির্ভর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited