শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৬ পিএম, ২০২৬-১১-০২
নগরের বায়েজিদ বোস্তামীতে দেশে তৈরি একটি এলজি ও একটি কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী পালিয়ে যায়।
রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে নগরের টেক্সটাইল এম আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২ নভেম্বর) সকালে সিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) কাজী মো. আব্দুর রহিম। তিনি বলেন, টেক্সটাইল এম আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে দুই ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচা করার খবর পেয়ে সেখানে অভিযান চালালে একটি লেগুনায় থাকা দুজন পালানোর চেষ্টা করে।
এ সময় ধাওয়া করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার সহযোগী নিজাম উদ্দিন পালিয়ে যায়।
পরে মিজানুর রহমানের দেখানো মতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে দেশে তৈরি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র পরিবহনে ব্যবহৃত লেগুনাটিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জানায়, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখা হয়েছিল। তবে এসব অস্ত্র ও কার্তুজের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এ ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় প্রতারণার মামলা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : নতুন পে-স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ১ নভেম্বর পরিশোধের নির্দেশনা থাকলেও তা পাননি চট্টগ্রামের শাহ আà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিস্কুট, কেক ও পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং বিক্রির পাশাপাশà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বুধবার (৪ নভেম্বর) সকাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশী থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের তালিকাভুক্ত অপà¦...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে মিলন (২০) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited