শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:২৮ পিএম, ২০২৬-০১-০১
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের আল-আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত ছবকদান ও ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।
আল- আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ছবকদান ও ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসবে জেলার বি এম ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, ইসলামিক সেন্টার রাঙ্গামাটির ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, আল-আমিন ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মা. জাহাঙ্গীর আলম, সহ. অধ্যাপক মাও. মো. ইসমাঈল, মাও. মাহতাব উদ্দিনসহ অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন,শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ—তাদের হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়েই আমরা একটি আলোকিত ভবিষ্যতের বীজ বপন করছি।
পরে শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উদ্দীপনা। আয়োজকরা জানান, বছরের শুরুতেই বই বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও মনোযোগ বাড়াবে।
জেলা শহর ছাড়াও জেলার ১০উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited