শিরোনাম
রিপোর্টার | ০৬:০৯ পিএম, ২০২৫-১০-১৯
ব্রেস্ট ক্যান্সার বিষয়ে জনগণকে সচেতন করে তোলা এখন সময়ের দাবি উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “সুস্থ ও সচেতন নগরী গড়ে তুলতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর—এই নীতিই আমাদের জীবনধারায় অন্তর্ভুক্ত করতে হবে।”
রোববার (১৯ অক্টোবর ২০২৫) চান্দগাঁও শমসের পাড়াস্থ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত “ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক সেমিনার”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, “অক্টোবর মাস বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেডিকেল জোনকে আমরা ‘পিংক জোন’ হিসেবে সাজিয়েছি। এটি চট্টগ্রামবাসীর জন্য নারীর স্বাস্থ্য সচেতনতার প্রতীকী উদ্যোগ।”
তিনি আরো বলেন, স্তন ক্যান্সার স্ক্রিনিং এর জন্য নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণা অনুযায়ী প্রতিবছর প্রায় সাড়ে ৬ লাখ মানুষ স্তন ক্যান্সারে মারা যায়। তাই জনসাধারণের মাঝে এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি খুব জরুরি। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে মৃত্যু হার কমানোর জন্য সচেতনতার কোন বিকল্প নেই।
তিনি বলেন, আমরা যখন শহরকে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার কথা বলি, তখন নাগরিক সেবাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করাও জরুরি। এজন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ‘আমাদের চট্টগ্রাম’ নামে একটি অ্যাপ তৈরি করেছে। আগামী ২১ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই অ্যাপের উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী সহজেই নালা-নর্দমা, ম্যানহোল ঢাকনা, ডাস্টবিন বা খালের সমস্যা সংক্রান্ত ছবি আপলোড করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এতে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান সম্ভব হবে এবং নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব হবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চটগ্র্রাম ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথ্ এর ইসি কমিটির চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক, ইসি সেক্রেটারী ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী, গাইনী এন্ড অবস বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুসলিনা আখতার। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা শারমিন আকতার ও প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাহমিনা হোসাইন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান ডাঃ এ টি এম রেজাউল করিম, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডাঃ টিপু সুলতানসহ প্রখ্যাত চিকিৎসকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited