শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৫:৩১ পিএম, ২০২৪-১০-২৩
পাহাড়ে বসবাসরত নতুন প্রজন্মের নারীদেরকে জরায়ুমুখ ক্যান্সার থেকে রক্ষায় ১০ থেকে ১৫ বছর বয়সী নারী শিশুদের এইচপিভি টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। বুধবার দুপুরে রাঙামাটিতে স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৪শে অক্টোবর থেকে পরবর্তী ১৮ কর্মদিবস পর্যন্ত রাঙামাটির ৫০টি ইউনিয়নের ১৫৯টি ওয়ার্ডের ৯৫৫ শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৯০০ শিক্ষার্থী ছাড়াও এর বাইরে ১০ থেকে ১৪ বছর বয়সী ১৫৬৭ জনসহ সর্বমোট ২৯৪৬৭ নারী শিশুকে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাঙামাটির সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসার সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ তানজীল হোসেন। এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহামেদ, রিপোর্টাস ইউনিট এর সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ রাঙামাটিতে কর্মরত বিভিন্ন গণমাধমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘সরকারি টিকার গুণগতমান নিঃসন্দেহে সর্বোচ্চ পর্যায়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনও টিকা সরকারিভাবে দেওয়া হয় না। এই টিকার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই।’ রাঙামাটিতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সফল করার জন্য গণমাধ্যমসহ সচেতনমহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited