শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:১১ পিএম, ২০২২-০২-২৮
মার্কিন নাগরিকদের খুব দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে হামলার পাল্টা জবাবে রাশিয়ান বিমানের ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা বন্ধের ঘোষণার পর পরই এ নির্দেশ দিল দেশটি।
এ কারণে রাশিয়ায় অবস্থানরত মার্কিন পর্যটক, দর্শনার্থী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশায় নিয়োজিত নাগরিকদের অবিলম্বে দেশত্যাগের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
রোববার যুক্তরাষ্ট্র তার নাগরিকদের এ জরুরি এ নির্দেশনা দেয়। মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাস রোববার এক বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্যিক বিমান চালু থাকতে থাকতে সব মার্কিন নাগরিককে দ্রুত রাশিয়া ছাড়তে হবে।
কোনো মার্কিন নাগরিকের রাশিয়ায় যাওয়ার শিডিউল থাকলে তা বাতিলের পরামর্শও দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।
ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষেধাজ্ঞায় রাশিয়ান এয়ারলাইন্সের অনেক ফ্লাইট বাতিল হচ্ছে। এ পরিপ্রেক্ষিতেই মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র নিন্দা জানায়। কিন্তু অভিযান বন্ধ না করলে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited