শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:০৪ পিএম, ২০২১-১২-০৮
আসন্ন নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াডের সঙ্গে যুক্ত হচ্ছেন রঙ্গনা হেরাথ। এই সিরিজে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন এই লঙ্কান স্পিন কিংবদন্তি।
বুধবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেটার পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
আকরাম জানান, হেরাথের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের চুক্তি করা হচ্ছে। এরপর তাকে দীর্ঘ মেয়াদে রেখে দেওয়ার চিন্তাভাবনাও করছে বিসিবি। এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন হেরাথ। কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি।
আগামী ১ জানুয়ারি থেকে বে ওভালে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৯ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনের শর্ত শিথিল করায় বাংলাদেশ দল দুই দিনের অনুশীলন ম্যাচ খেলারও সুযোগ পাবে।
আকরাম আরও জানিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজের ১৮ সদস্যের স্কোয়াডে সাকিব আল হাসানের বদলি হিসেবে নেওয়া হয়েছে সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগে ১১ ইনিংসে ৬০.৩০ গড়ে ৬০৩ রান করা ফজলে মাহমুদ রাব্বিকে। এর আগে পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেন বিশ্বসেরা অলরাউন্ডার।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited