শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৫০ পিএম, ২০২৫-১০-০৬
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। সারা দেশের ন্যায় আলীকদম উপজেলাতেও দিবসটি উদযাপিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়। তবে এ বছর প্রাথমিক শিক্ষাক্ষেত্রে দেখা গেছে চরম উদাসীনতা ও দায়িত্বহীনতার চিত্র।
উপজেলা প্রশাসনের আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ও প্রশংসনীয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেন এই দিবসটিকে বর্জনের উপলক্ষ বানিয়েছেন। জানা গেছে, আলীকদম উপজেলার প্রায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র দুজন শিক্ষক আলীকদম চিউনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক এবং আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্রুমং মার্মা।
অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। বিষয়টি স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা প্রশ্ন তুলেছেন, “যদি বিশ্ব শিক্ষক দিবসের মতো তাৎপর্যপূর্ণ দিনেও প্রাথমিক শিক্ষকেরা অনুপস্থিত থাকেন, তবে শিক্ষাক্ষেত্রে তাদের দায়বদ্ধতা কোথায়?”
সচেতন নাগরিকদের মতে, এ ধরনের অনুপস্থিতি শুধুমাত্র অবহেলার ফল নয়, বরং প্রশাসনিক তদারকি ও সমন্বয়ের চরম ব্যর্থতা। শিক্ষক দিবসের মতো মর্যাদাপূর্ণ দিনে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুপস্থিতি পুরো ব্যবস্থাপনার প্রতি নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited