শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪২ পিএম, ২০২১-০৩-১৬
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৯৮৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৩০ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হলেন ৩৬ হাজার ৬৮৬ জন। এ সময়ে নতুন করে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।
আজ ( ১৬ মার্চ ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই দিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৩০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৯৮৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১০৯ জন এবং উপজেলায় ২১ জন।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন।
এদিকে মাস্ক ব্যবহারে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরিতে নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited