চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পাহাড়ের ২৩ ইটভাটা মালিকের ২ রিট পিটিশনের স্থগিতাদেশ বাতিল

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৯:১৫ পিএম, ২০২৫-০৪-২৮

পাহাড়ের ২৩ ইটভাটা মালিকের ২ রিট পিটিশনের স্থগিতাদেশ বাতিল

পার্বত্য চট্টগ্রামের ৩৪ জন ইটভাটা মালিক কর্তৃক দায়েরকৃত দুটি রিট পিটিশনের স্থগিতাদেশ বাতিল করেছে হাইকোর্ট। ২৩ এপ্রিল বুধবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের আদালতে এ আদেশ প্রদান করা হয়।

জানা গেছে, বিগত ২০২২ সালে ৩৪ জন ইটভাটা মালিক কর্তৃক দুটি রিট পিটিশন ৯৬০৬/২০২২ ও ১৩১৯১/২০২২ দায়ের করা হয় এবং উক্ত রিট পিটিশনের উপর শুনানি শেষে আদালত রুল জারি করেন।

পরবর্তীতে স্থগিতাদেশর আদেশের আবেদন আদালত কর্তৃক মঞ্জুর হয়নি। প্রায় এক বছর পরে ২০২৩ সালের ১৫ নভেম্বর বিচারপতি নাইমা হায়দারের আদালত স্থগিতাদেশ প্রদান করেন।

পূর্বে এই একই বিষয় নিয়ে কতিপয় ইট ভাটা মালিকদের অপর একটি রিট পিটিশন দায়ের করেন। যা পরবর্তীতে বিচারপতি ফারাম মাহবুবের আদালতে রুল খারিজ করা হয়।

উক্ত রায়ের বিরুদ্ধে ইট ভাটা মালিকগণ আপিল বিভাগ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ৭৬২ ও ৭৫৮/২০২৩ দায়ের করা হলে বিষয়টি উচ্চ আদালত কর্তৃক নিষ্পত্তি করা হয়।

পরবর্তীতে আপিল বিভাগ আপিল শুনানি শেষে রায় প্রদান করেন, কিন্তু কোন স্থগিতাদেশ প্রদান করেননি। আপিল মামলা নিষ্পত্তিক হবার পূর্বেই, ইটভাটা মালিকগণ ২০২২ সালে দুটি রিট পিটিশন দায়ের করে বিচারপতি নাইমা হায়দারের আদালত হতে বিগত ২০২৩ সালের ১৫ নভেম্বর স্থগিতাদেশ প্রাপ্ত হন।

যেহেতু আপিল বিভাগ একই বিষয় নিয়ে সিদ্ধান্ত প্রদান করেছেন তবুও ইট ভাটা মালিকগণ আদালত হতে বিভিন্ন আদেশ নিয়ে ইট ভাটা পরিচালনা করে আসছে। সে প্রেক্ষিতি, রিট পিটিশন দুটিতে HRPB পক্ষোভুক্তির আবেদন করলে আদালত পক্ষভূক্তির আবেদন মঞ্জুর করে।

২৩ এপ্রিল বুধবার HRPB এর পক্ষে স্থগিতাদেশ বাতিলের একটি আবেদন করা হলে, বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের আদালতে আবেদনটি উপরে শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদনকারীর আবেদন মঞ্জুর করেন এবং ২০২৩ সালের ১৫ নভেম্বর স্থগিতাদেশ বাতিল করেন।

আবেদনকারী পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, একটি নিষ্পত্তিকৃত বিষয়ের উপরে প্রতিনিয়ত মামলা দায়ের করা হয় এবং আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে ইট ভাটা মালিকগণ অবৈধভাবে পার্বত্য অঞ্চলে ইটভাটার পরিচালনা করে আসছে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অধিকাংশ ইটভাটা মালিকের ইটভাটা পরিচালনার লাইসেন্স না থাকা সত্ত্বেও ইটভাটা পরিচালনা করা হচ্ছে। যাতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

HRPB-এর পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন এডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী, এডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি মোঃ শফিকুর রহমান।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর