শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:০৩ পিএম, ২০২২-০৫-২৩
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে নিজস্ব সেনাবাহিনী গঠন করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল।
তিনি বলেছেন, ইইউকে নিজস্ব ব্যবস্থাপনায় নিজের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব নিতে হবে। খবর ওয়াশিংটন পোস্টের।
ব্রাসেলসে তিনি রোববার রাতে এক বক্তৃতায় আরও বলেন, নতুন নিরাপত্তা পরিস্থিতি প্রমাণ করছে ইইউকে নিজের নিরাপত্তা রক্ষার ব্যাপারে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।
বোরেল বলেন, আমাদের একটি অত্যাধুনিক ইউরোপীয় সেনাবাহিনী প্রয়োজন যা হবে অনেক বেশি কার্যকর।
এর আগে এক বক্তৃতায় জোসেপ বোরেল বলেছিলেন, ফিনল্যান্ড ও সুইডেনে রাশিয়া হামলা করলে ওই দুই দেশ ন্যাটো জোটের সদস্য না হওয়া সত্ত্বেও ইইউ তাদের রক্ষা করতে প্রস্তুত রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইইউ কিয়েভকে ২০০ কোটি ইউরো সহায়তা দিয়েছে। এই সহায়তা দিয়ে ইউক্রেনকে অত্যাধুনিক সমরাস্ত্র সংগ্রহ করার সুযোগ দিয়েছে ইউরোপ।
রাশিয়ার ইউক্রেন অভিযান শুরু হওয়ার পর ফিনল্যান্ড ও সুইডেনের জনগণ ব্যাপকভাবে ন্যাটো জোটে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এর জের ধরে গত ১৫ মে দেশ দুটি একযোগে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।
এ ঘটনা পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার মুখোমুখি অব্স্থানকে আরও সংঘাতময় করে তুলেছে। রাশিয়া ন্যাটো জোটে ওই দুই দেশের অন্তর্ভুক্তির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited