চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আমাদের দেশে মানুষকে আইন-কানুন মানানো কঠিন: নৌপ্রতিমন্ত্রী

ঢাকা অফিস :    |    ০৭:০৭ পিএম, ২০২২-০১-১৫

আমাদের দেশে মানুষকে আইন-কানুন মানানো কঠিন: নৌপ্রতিমন্ত্রী

মানুষকে আইন ও নিয়ম-কানুন মানানো আমাদের দেশের জন্য কঠিন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, লঞ্চে ধূমপান না করতে সতর্কীকরণ পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে নীতি-নির্ধারকদের কাছে প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী। যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ) ও লক্ষ্মীপুর জার্নালিস্ট ফোরাম, ঢাকা।

প্রতিমন্ত্রী বলেন,‘উন্নত দেশে মানুষ আইন-বিধিনিষেধ সহজেই মেনে চলে। মানুষকে আইন নিয়ম-কানুন মানাতে আমাদের দেশের জন্য কঠিন হয়ে পড়ে। আমাদের সে ধরনের প্ল্যাটফর্ম নেই। আমরা সেটা তৈরি করতে পারিনি।’

‘ইউরোপে ও উন্নত দেশে যারা কালো মানুষদের দাসপ্রথা চালু করেছিল, কালোদের তুচ্ছ-তাচ্ছিল্য করেছে- তারাই এখন মানবাধিকারের মোড়ল সেজেছে। আমাদের একটি প্ল্যাটফর্ম দরকার। শিক্ষিত জাতি না হলে জোর করে চাপিয়ে দেওয়া যায় না। আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মৌলিক সমস্যার সমাধানের দ্বারপ্রান্তে। এসব সমস্যা ওভারকাম করেছি।’

খালেদ মাহমুদ বলেন, ‘বর্তমানে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে। এখন খাদ্যের অভাব নেই। মঙ্গা নেই। গ্রামে চা-কফি পাওয়া যায়। অর্থনীতি শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ এখন যেকোনো চ্যালেঞ্জ নিতে পারে- সে সক্ষমতা হয়েছে। আগে এক কিলোমিটার রাস্তা তৈরির জন্য বিদেশিদের কাছে ধরনা দিতে হতো, অর্থমন্ত্রীরা সাহায্যের জন্য বছরের বেশির ভাগ সময় দেশের বাইরে থাকতেন।’

তিনি বলেন, ‘এখন সেই অবস্থা নেই। অনেক উন্নয়ন হচ্ছে। আমরা পারমাণবিক ক্লাবে যুক্ত হয়েছি। আগে ১০ হাজার টনেজের জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়াতে হিমশিম লাগতো। এখন লক্ষাধিক টনেজের জাহাজ দেশের বন্দরে ভেড়ানোর সক্ষমতা হতে যাচ্ছে।’
ডরপের চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, ঢাকার লক্ষ্মীপুর জার্নালিস্ট ফোরামের সভাপতি জাকির হোসেন লিটন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী খন্দকার বক্তব্য দেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর