শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:১৩ পিএম, ২০২৫-১০-২৮
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মোহাম্মদ জয়নাল (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর)সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৭৩ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন, ১টি চাকু এবং নগদ ২ হাজার ৫৮২ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত জয়নাল বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ ৮ নম্বর ওয়ার্ডের খলীল তালুকদার বাড়ির আলী মদনের পুত্র।
এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বলেন, মাদক বিক্রিতে জড়িত জয়নালকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মালামালসহ তাকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তিনি বলেন সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সব ধরনের সামাজিক অনাচার ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited