শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৬:৩২ পিএম, ২০২০-০৯-২৪
সীতাকুণ্ডে ছাড়পত্র নবায়নবিহীন প্রতিষ্ঠান পরিচালনা ও শর্তভঙ্গের দায়ে দুটি শিপইয়ার্ডকে কেএসএ স্টিলকে ২ লাখ টাকা ও ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে সীমা স্টিল মিলসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে এসব জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। এছাড়া পৃথক শুনানি শেষে শর্তভঙ্গের দায়ে সীতাকুণ্ডের সীমা অটোমেটিক রি-রোলিং মিলসকে ২০ হাজার টাকা, টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, কেএসএ স্টিল ২০১৫সালের পর আর পরিবেশ ছাড়পত্র নবায়ন করেনি তার জন্য তাদেরকে ২ লক্ষ টাকা ও সীম স্টিল অনুমতি না নিয়ে তাদের ইয়ার্ডের ভিতরে গোপনে র্বাজ তৈরি করতেছিল তার জন্য তাদেরকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
জাহাজ ভাঙ্গা শিল্প প্রতিষ্টান শ্রমিক ইউনিয়নের সভাপতি কে এম শহিদ উল্লাহ বলেন, জরিমানা করলে হবে না। যে সকল শিপ ইর্য়াডকে জরিমানা করা হচ্ছে সেই সবগুলো শিপ ইর্য়াডকে পর্যবেক্ষন করা উচিৎ।
উল্লেখ্য যে, গত একমাসে সীতাকুণ্ডের বিভিন্ন শিপয়ার্ডকে প্রতিনিয়ত শর্তভঙ্গের দায়ে জরিমানা করে আসছে পরিবেশ অধিদপ্তর।
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সাড়ে পাঁচ বছরে ডেঙ্গু আ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited