শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৫:২৯ পিএম, ২০২৬-০২-০৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে সীতাকুন্ড পৌরসভায় গণসংযোগ, মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় এবং বিকাল সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়নে পৃথক দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত উক্ত কর্মসূচী সমূহে প্রধান অতিথি ছিলেন আসলাম চৌধুরীর কনিষ্ঠ ভাই সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন চৌধুরী। কর্মসূচী সমূহে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ কমিশনার, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-দফতর সম্পাদক শাহেদুল ইসলাম, বিএনপি নেতা সেলিম কমিশনার, জহিরুল ইসলাম নাছির, আবু সিদ্দিক বাল্লা, নুরুল আলম বাবুল, সেলিম উদ্দিন কাউন্সিলর, আশেক এলাহী, আলমগীর ইমরান, শামসুদ্দিন, শহীদুল্লাহ, শহীদুল্লাহ ভূঁইয়া, কাইয়ুম, মফিজুর রহমান ওয়াহিদী, মাসুদা খায়ের, ফজিলাতুন নেছা, আনোয়ারা বেগম, মাহফুজা মাওলা লাকীসহ স্থানীয় নেতাকর্মীরা। গণসংযোগ ও সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষকের দল বিএনপির হাতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। তাই জণগনকে তাদেরকেই ক্ষমতায় দেখতে চায়। ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আসলাম চৌধুরীর বিজয় নিশ্চিত করতে হবে। আসলাম চৌধুরী নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। তার মহানুভবতা ও বড় হৃদয়ের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ দেখবে ইনশাল্লাহ।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited