শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০২:২১ পিএম, ২০২২-০৬-৩০
বান্দরবান সদর জোনের সার্বিক তত্ত্বাবধায়নে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে বান্দরবান জেলার সকল হেডম্যান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৯:০০ টায় বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের মিলনায়তনের সামনে আকাশে বেলুন উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করেন প্রধান অতিথি বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সেনাবাহিনী দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো কাজের অগ্রভাগে সেনাবাহিনীর অবদান উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পার্বত্য অঞ্চলেও সেনাবাহিনীর অবদান অপরিহার্য । সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পার্বত্য অঞ্চলে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকের এই সম্মেলন। প্রশাসনের প্রয়োজনীয় সকল সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সেনাবাহিনীও তাদের সকল কাজে সহযোগিতা করার জন্য প্রস্তুত বলে আশ্বাস দেন।
এসময় সাতটি উপজেলার সকল জোনের আওতাধীন আমন্ত্রিত হেডম্যানগণ এর মধ্যে সকল উপজেলায় একজন করে প্রতিনিধি হেডম্যান বক্তৃতা প্রদান করেন। তারা সকলেই এই আয়োজনকে সাধুবাদ জানান পাশাপাশি হেডম্যানদের পক্ষ থেকে প্রশাসনকে সকল প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বোমাং সার্কেল চিফ উ চ প্রু চৌধুরী বক্তব্যে দেশের সেনাবাহিনীর ভুয়োসি প্রশংসা করে বলেন, সেনাবাহিনীর অকৃত্রিম পরিশ্রম ও প্রচেষ্টায় পার্বত্য অঞ্চল আজ সমৃদ্ধশীল। পার্বত্য অঞ্চলের নাগরিক হিসেবে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের দায়িত্ব। দেশের প্রশাসন এবং সরকারের প্রতি আস্থা রেখে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বোমাং সার্কেল চীফ জনাব উ চ প্রু চৌধুরী, সকল জোনের জোন কমান্ডার, অত্র রিজিয়নের অফিসার্স বৃন্দ, দূর-দূরান্ত হতে আগত হেডম্যানগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited