শিরোনাম
লাইফ স্টাইল ডেস্ক | ০৬:১৫ পিএম, ২০২২-০৩-১৩
আমরা সবাই কম বেশি চা খেতে পছন্দ করি। বিশষ করে ক্লান্তি দূর করতে চায়ের কোনো তুলনা হয়না।
আর মালাই চা হলে তো কথাই নেই।এক কাপ "পারফেক্ট মালাই চা" বানাতে হলে আপনাকে জানতে হবে সঠিক পরিমাপ আর নিখুঁত রেসিপি। কেবল তাতেই আপনি পুরোপুরি উপভোগ করতে পারবেন চায়ের স্বাদ, গন্ধ।
কীভাবে বানাতে হয় মালাই চা? আসুন জেনে নেই-
উপকরণ
চা পাতা- ৪ টেবিল চামচ কিংবা ৪টা টি ব্যাগ
দুধ- ৩ কাপ
চিনি- স্বাদমত
ডিমের কুসুম- ১টি কুসুমের অর্ধেক
এলাচ- ১ টি (ঐচ্ছিক)
দুধের সর বা মালাই- ইচ্ছামত
জাফরানের দানা- এক চিমটি (ঐচ্ছিক)
জাফরান দানা আর এলাচ ঐচ্ছিক হলেও কখনও ব্যবহার করে দেখবেন। অন্যরকম একটি স্বাদ তৈরি হবে। যারা ডিমের কুসুম দিতে চান না, তারা খুব ভালো কোনও বাটার বিস্কুটের গুঁড়া ব্যবহার করবেন। বিস্কুট যেন একদম টাটকা হয়।
প্রস্তুত প্রণালী
ডিমের কুসুম বা বিস্কুটের গুঁড়া দুধের মাঝে ভালো করে মিশিয়ে দিন। তারপর চুলায় বসিয়ে জ্বাল দিন। দুধ যেন উথলে না ওঠে, বা উপচে না পড়ে। দুধ ফুটে উঠলে এলাচ দানা দিয়ে দিবেন, জাফরান দানা দিতে চাইলে ছড়িয়ে দিবেন সেটাও।
এবার দিয়ে দিন চা পাতা, এবং জ্বাল হতে দিন। জাফরান দানার কারণে সুন্দর একটা গভীর কমলা- বাদামী রঙ আসবে। জাফরান না দিলেও সমস্যা নেই, আপনার চা পাতাটি ভালো হলে সুন্দর রঙ আপনা আপনি আসবে। পছন্দ মতন রঙ ধরা পর্যন্ত অপেক্ষা করুন, চা যত কড়া খেতে চান তত বেশি সময় জ্বাল দিবেন।
অনেকেই ভাবেন যে চা ঢালার পর মালাই ছড়িয়ে দেওয়া উচিত। এটা একেবারে ভুল ধারণা। চা ঢালার আগেই প্রতিটি কাপে অল্প অল্প করে মালাই দিয়ে দিন। এবার চা ঢালুন। তবে একবারে ঝপাস করে অনেকখানি নয়। চায়ের কাপে ফেনা তুলবার পদ্ধতি নির্ভর করবে আপনার ঢালবার কৌশলের ওপর।
ছাঁকনিটা একটু ওপরে ধরুন, তারপর সরু ধারায় চা ঢালুন। সরু ধারায় চা গিয়ে যখন কাপের মালাইয়ের ওপরে পড়বে, আস্তে আস্তে আপনার কাপ ভরে উঠবে শুধু চায়ে নয়, সঙ্গে সুন্দর শুভ্র ফেনায়। নাকে ভেসে আসবে এক মিষ্টি ঘ্রাণ।
হয়ে গেলো আপনার মালাই চা।
আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বিশ্ব ডাইজেস্টিভ স্বাস্থ্য দিবস’ বা ‘বিশ্ব পরিপাক স্বাস্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ ২৫ মে, বিশ্ব থাইরয়েড দিবস ২০২৫। হরমোনজনিত এ সমস্যা থেকে মান...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রাম নগরের সেনানিবাস সড়কের পাশেই ‘বায়েজিদ সবুজ উদ্যান’ পার্কটি । যার নয়নাভিরাম দৃশ্য নি...বিস্তারিত
লাইফ স্টাইল ডেস্ক : বর্তমানে অনেক দেশে দ্রুতগতির ট্রেন থেকে বুলেট ট্রেন চলতে শুরু করেছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন পরিব...বিস্তারিত
লাইফ স্টাইল ডেস্ক : পুষ্টি ও চোখের স্বাস্থ্যের সম্পর্ক খুব গভীর। দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য দরকার নিয়মিত স্বাস্থ্য...বিস্তারিত
লাইফ স্টাইল ডেস্ক : আমরা অনেকেই মাছ খেতে ভালবাসি। কিন্তু অনেক সময় তাড়াহুড়ো করে খেতে গিয়ে মাছের কাঁটা কারও কারও গলায় বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited