চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জনশক্তি রপ্তানি বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

ঢাকা অফিস :    |    ০৫:২৯ পিএম, ২০২২-০১-১৬

জনশক্তি রপ্তানি বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

 সরকারকে নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং বিদেশে জনশক্তি রপ্তানি বাড়ানোর প্রচেষ্টা আরও জোরদার করতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একইসঙ্গে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরি করার তাগিদ দিয়েছেন তিনি।

রোববার (১৬ জানুয়ারি) ২০২২ সালে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন রাষ্ট্রপতি। মো. আবদুল হামিদ বলেন, ‘নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানসহ বিদেশে জনশক্তি রপ্তানির প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী নতুন কারিক্যুলাম প্রস্তুত, বিদ্যমান কারিক্যুলাম যুগোপযোগী করা এবং পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরীক্ষিত দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। ’

নতুন প্রজন্মকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ দিয়ে আবদুল হামিদ বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়তে হলে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগাতে হবে। এজন্য আমাদের জনমিতির সুবিধা পুরোপুরি ব্যবহার করতে হবে। ঢেলে সাজাতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা। ’ রাষ্ট্রপতি বলেন, ‘বিদেশে জনশক্তি রপ্তানি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। ২০২১ সালে ছয় লাখ ১৭ হাজার ২০৯ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছেন। ’

শ্রমিকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রত্যাগত দুই লাখ অভিবাসী কর্মীদের কর্মসংস্থান সৃজনে আত্মকর্মসংস্থানসহ আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে। শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিতে আট হাজার শ্রমিক ও শ্রমিক পরিবারকে প্রায় ১০৪ কোটি ৯৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ’

২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন শুরু করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘২০৩১ সালে উচ্চ-মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে শামিল হতে চাই আমরা। ইতোমধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে উত্তরণ পরবর্তী দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করে তা দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। ’

তিনি বলেন, ‘ রূপকল্প ২০২১-এর সফল বাস্তবায়ন শেষে রূপকল্প ২০৪১ বাস্তবায়িত হচ্ছে। পানি ব্যবস্থাপনা এবং পরিবেশগত পরিবর্তন বিবেচনা করে প্রণীত বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০-এর আওতায় বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ’

সময় সাশ্রয়ের জন্য সংসদে মূল ভাষণের পরিবর্তে সংক্ষিপ্ত ভাষণ পাঠ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রায় চার হাজার ৭০০ শব্দের সংক্ষিপ্ত ভাষণে কয়েকটি বিষয়ে দিক-নির্দেশনার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন রাষ্ট্রপতি। এ সময় জাতীয় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর