শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:০৫ পিএম, ২০২২-০৬-১৫
শেষ কয়েক ম্যাচে জার্মানি নিজেদের ঠিক সেভাবে মেলে ধরতে পারছিল না তারা। তবে তাদের নিজেদের পথ ফিরে আসার গল্পটা হলো দুরর্দান্ত।
৫-২ গোলে ইতিালিকে উড়িযে দিয়েছেন সবাই। বরুশিয়া-পার্কে মঙ্গলবার রাতে নেশন্স লিগের ম্যাচটি ৫-২ গোলে জিতেছে জার্মানি। আসরের প্রথম তিনটিসহ টানা চার ম্যাচে জয়ের দেখা না পাওয়া জার্মানি এদিন শুরু থেকেই খেলতে থাকে আক্রমণাত্মক ফুটবল। সাফল্যও পেয়ে যায় দ্রুত)।
অষ্টম মিনিটে ডাবল সেভে দলকে বাঁচানো জানলুইজি দোন্নারুম্মা দুই মিনিট পর আরে পারেননি। বাঁ দিক থেকে ডাভিড গাউমের পেনাল্টি স্পটের কাছে বাড়ানো ক্রস ডান পায়ের নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন কিমিখ।
এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা জার্মানি অধিকাংশ সময় বল দখলে রেখে খেলতে থাকে। প্রথমার্ধের শেষ দিকে কয়েক মিনিটে কয়েকটি সুযোগও পায় তারা। তবে তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনিনি। সেই সুযোগ কাজে লাগাতে পারলে ব্যাবধান আরও বগ হতে পারত।
বিরতির ঠিক আগে ইকো গুন্ডোগানের সফল স্পট কিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আরেক গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়ে ইতালি। বা পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড মুলার।
এর পরেই দুই মিনিটে ভেরনার আরও দুই গোল করলে বিশাল জয়ের দিকে ছুটতে থাকে জার্মানি। শুরু থেকে শেষ পর্ন্ত ইতালিকে চেপে ধরেছে জার্মানি। বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের নাস্তানাবুদ করে বিশ্বকাপের বছরে নতুনভাবে জেগে উঠল ফ্লিকের দল।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited