শিরোনাম
কুতুবদিয়া প্রতিনিধি :: | ০২:০৯ পিএম, ২০২৬-০৫-৩১
কুতুবদিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে “ঈদ পূর্ণমিলনী ও ক্যারিয়ার গাইডলাইন-২০২৬” অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর ডুয়েট যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো: জয়নাল আবেদীন পি.ইঞ্জি:, সম্মানিত অতিথি হিসেবে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
৩০ মে, সকালে কুতুবদিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ফোরামে সভাপতি রিয়াজুল মোস্তফা মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকবর খাঁন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যথাক্রমে- মো: জহিরুল ইসলাম, মোরশেদুল আলম, অধ্যক্ষ মাও: আবু মুছা, সুপার- মাও: মাহফুজুল করিম, সহকারী শিক্ষক রবিউল ইসলাম , হিলফুল ফুজুল কুতুবদিয়া সংগঠনের সভাপতি শেখ আখতারুল হক আল কুতুবী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ক্যারিয়ার গাইডলাইন পর্বে বক্তারা বর্তমান চাকুরির বাজার, কারিগরি শিক্ষার গুরুত্ব, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষার সুযোগ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য করে গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। তাই যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা, স্মৃতিচারণ এবং ভবিষ্যতে ফোরামের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কুতুবদিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের নেতৃবৃন্দ জানান, প্রকৌশলী ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ফোরামের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited