চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পাহাড়ি জনপদে নতুন স্বপ্ন- আলীকদম কলেজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার :    |    ০৯:২৯ পিএম, ২০২৫-১১-০৩

পাহাড়ি জনপদে নতুন স্বপ্ন- আলীকদম কলেজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

বান্দরবানের আলীকদম উপজেলায় নবপ্রতিষ্ঠিত আলীকদম কলেজের প্রশাসনিক ভবন ও শ্রেণি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের স্বপ্নের নাম ছিল আলীকদম কলেজ। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো নিজস্ব স্থাপনায় নবযাত্রার মাধ্যমে।
সোমবার (০৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব থানজামা লুসাই।
অনুষ্ঠানে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলমের সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন।
 এছাড়াও নতুন ভবন উদ্বোধন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আলীকদম কলেজ পাহাড়ি জনপদের তরুণ প্রজন্মের উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা করবে। এখান থেকেই গড়ে উঠবে শিক্ষিত, সচেতন ও সময়োপযোগী সমাজ। এসময় তিনি কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষকদের বেতনের জন্য ০২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
স্থানীয়দের আশা এই প্রতিষ্ঠান আলীকদমে শিক্ষার আলো আরও প্রসারিত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করবে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর