শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৬ পিএম, ২০২১-০১-০২
ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায় বিদেশ থেকে আসা রহস্যজনক ২ হাজার কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অর্থ কে পাঠিয়েছে সেসব নিয়ে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এ বিষয়ে তথ্য চেয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠানো হয়েছে ।
সূত্র জানায়, দুদকের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিকীর স্বাক্ষর করা একটি চিঠি গত ১৫ ডিসেম্বর বিএফআইইউতে পাঠানো হয়।
দুদকের নথি বলছে, ২০১৩ সালে ইসলামী ব্যাংকের অফশোর ইউনিটে দুই হাজার কোটি টাকার একটি তহবিল আসে। কোথা থেকে এ তহবিল এসেছে তার উৎস অজ্ঞাত। পরে ওই টাকার একটি অংশ ব্যাংকের বিভিন্ন শাখায় স্থানান্তর করা হলেও এ টাকা কাদের অ্যাকাউন্টে গেছে তাও নিশ্চিত হতে পারেনি দুদক।
দুদক বলছে, এ প্রক্রিয়াটি এমনভাবে করা হয়েছে যাকে মানি লন্ডারিংয়ের ভাষায় ‘লেয়ারিং’ বা জটিল লেনদেনের মাধ্যমে টাকার উৎস গোপন করার মতো অপরাধ হিসেবে গণ্য করা হয়।
রহস্যময় ওই টাকার উৎসের খোঁজে মাঠে নেমেছে দুদক। এরই মধ্যে কিছু নথিপত্রও পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ’র কাছে এ বিষয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন চেয়েছে দুদক।
অনুসন্ধানের জন্য সংস্থাটির একজন উপ-পরিচালককে প্রধান করে তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে। উপ-পরিচালক আবু বকর সিদ্দিকী ছাড়াও বাকি সদস্যরা হলেন- সহকারী পরিচালক মামুনুর রশীদ ও সহকারী পরিচালক সাইদুজ্জামান।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited