শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:৪৪ পিএম, ২০২৬-০৩-০৩
আনোয়ার হোসেন ফরিদ: মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাব-এর উদ্যোগে ‘রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন ও সহসম্পাদক সাইফুর রহমান সোহানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী সার্কেলের এএসপি কাজী মো: তারেক আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, হালদা গবেষক প্রফেসর ড. মন্জুরুল কিবরিয়া, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন, নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন, ফটিকছড়ি থানার তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমু, সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, ডা. শহিদুল্লাহ, ডা. জয়নাল আবেদীন মুহুরী, নাছির উদ্দীন চৌধুরীসহ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ি একটি সম্ভাবনাময় জনপদ। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো ইনশাআল্লাহ। সাংবাদিক সমাজের বস্তুনিষ্ঠ প্রতিবেদনে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র স্পষ্টভাবে উঠে আসবে বলে আমি প্রত্যাশা করি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited