শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৬:৫৩ পিএম, ২০২৬-০৪-১৩
সীতাকুণ্ডে মাদকবিরোধী অভিযানে ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলার বোরহানউদ্দিন থানার কাজীবাড়ি এলাকার বাসিন্দা মো. হাসান (২০) এবং কুমিল্লার দেবিদ্বার থানার সুলতানপুর এলাকার বাসিন্দা মো. জনি (২১)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (গণমাধ্যম) জানান, কুমিল্লা থেকে যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য চট্টগ্রাম মহানগরীর দিকে আনার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাবের একটি দল।
এসময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে যাত্রীবেশে থাকা মো.হাসান ও মো.জনি নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা। তাদেরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited