শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০৬ পিএম, ২০২১-০৫-২৪
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক আসামি চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৪ মে) দুপুর পৌনে ১টার দিকে এ কে এম রেজাউল করিম ভূঁইয়া (৬২) নামের ওই আসামির মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, সকাল সাড়ে ১১টার দিকে বুকে ব্যথা নিয়ে ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, গত ২৫ এপ্রিল দায়রা ২০৪৩/১০ সিআর ১২৩১/০৮ ধারা, এনআই অ্যাক্ট এর ১৩৮ ধারার মামলায় কারাগারে আসেন রেজাউল করিম ভূঁইয়া। তিনি আকবরশাহ থানাধীন ফিরোজ শাহ্ কলোনির মৃত নূর আহাম্মদ এর পুত্র। আসামি রেজাউল কারাগারে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited