চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

সবজি উৎপাদনে তৃতীয় বাংলাদেশ

ঢাকা অফিস :    |    ০১:৩০ পিএম, ২০২২-০৩-০১

 সবজি উৎপাদনে তৃতীয় বাংলাদেশ

দেশে প্রায় ১০০ ধরনের সবজি চাষ হয়। সবজি উৎপাদনে এখন বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্বে তৃতীয়, চীন প্রথম ও ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। 


রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সোমবার ‘পুষ্টিনিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার বরাত দিয়ে সেমিনারে আরও জানানো হয়, দেশে ২০২০-২১ অর্থবছরে ৯ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে ১ কোটি ৯৭ লাখ ১৮ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে ৯ লাখ হেক্টর জমিতে সবজি উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার মেট্রিক টন।

সেমিনারে আরও জানানো হয়, কৃষি বাংলাদেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক খাত। এ খাত থেকে জিডিপির ১৩ দশমিক ২৯ শতাংশ আসে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের (সবজি বিভাগ) সিএসও ফেরদৌসি ইসলাম। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. আবদুল মুঈদ ও কার্নেল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মো. সালেহ আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

সেমিনারে আরও বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, বিভিন্ন সংস্থার প্রধান এ সময় উপস্থিত ছিলেন।

সোমবার জাতীয় সবজিমেলা ২০২২–এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, দেশে সবজির উৎপাদন গত ১২ বছরে বেড়েছে ৭ গুণ। আর বর্তমানে ১ কোটি ৯৭ লাখ টন সবজি উৎপাদন করে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। তবে সবজির বিপণনে কিছুটা সমস্যা রয়েছে—পরিবহন চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীসহ অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান করতে পারলে সবজির ন্যায্যমূল্য নিশ্চিত হবে।’

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে কৃষি মন্ত্রণালয় তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে।

কৃষি মন্ত্রণালয় ষষ্ঠবারের মতো আয়োজন করেছে এ মেলা, যা ২ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে সবজিমেলা। মেলায় ৫২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। 

মেলায় সবজির পাশাপাশি মধু, মাশরুম, মাশরুমের রকমারি খাবারসহ এ–জাতীয় নানা পণ্য বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে।

মেলার উদ্বোধনী বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, সবজির দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাণিজ্য মন্ত্রণালয় সবাইকে কাজ করতে হবে; যেন সবজির দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। সামনে রোজা আসছে। এ সময় শাকসবজির দাম যাতে না বাড়ে সে জন্য সরকারি সংস্থাগুলোকে সাবধান থাকতে হবে।


 

রিটেলেড নিউজ

  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত


রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত


চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

চট্টগ্রামের বাজারে দেড় শ কেজির কোরাল, দাম প্রায় আড়াই লাখ

নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত


বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত


রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত


চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর