শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:৫৫ পিএম, ২০২১-০২-২৭
চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা চালানো হয়েছে। অন্তত তৃতীয়বারের মতো গাড়ি দিয়ে সরাসরি তার গাড়িকে হত্যার উদ্দেশ্যে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন নায়িকা।
বুবলী বলেন, 'কাল রাতে (বৃহস্পতিবার) আমি বাড়ি ফিরছিলাম। বলতে গেলে সতর্কভাবেই বাড়ি ফিরছিলাম, যেই বাড়ির রাস্তায় ঢুকেছি অমনি মনে হলো একটা থেমে থাকা গাড়ি আমার গাড়িকে আঘাত করার জন্য তীব্রবেগে ছুটে আসে। অবস্থা বুঝে আমার চালক কঠিনভাবে ব্রেক কষে ধরেন। জাস্ট ভাবতে পারছিলাম না কী হতে যাচ্ছিল। এর আগেও গাড়ি দিয়ে দুইবার একই ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়। দুইদিন আগে একবার আর করোনার মহামারীর কিছুদিন আগে একবার। সেইম ঘটনাই ঘটেছিল। কাল রাতের ঘটনায় নিশ্চিত হলাম, যদিও আমি আগে থেকেই টের পাচ্ছিলাম। '
বুবলী আরও বলেন, 'বারবার আমার সঙ্গে এই ঘটনা ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। আমি বুঝতে পারছি না কেন আমার সঙ্গে এরকমটা ঘটছে, তবে এতোটুকু বুঝতে পারছি কেউ আমাকে মারার চেষ্টা করছে। শুধু গাড়ি দিয়ে নয়, নানাভাবেই এই চেষ্টা চালানো হচ্ছে। আপনার সঙ্গে যখন একটা ঘটনা ঘটতে যাচ্ছে তখন আপনি ফিল করতে পারবেন। এর আগে আমি বাসায় চিন্তা করবে ভেবে বলিনি। কিন্তু কাল রাতে আমি বলতে বাধ্য হয়েছি- কেননা স্বাভাবিক থাকতে পারছিলাম না। '
চিত্রনায়িকা বলেন, 'আমি যদি আজ এটা না বলি- তাহলে দেখা গেল গাড়ি দুর্ঘটনায় মারা গেলাম- সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে চালিয়ে দেয়া হবে। এর পেছনে যে একটা সুক্ষ্ম ষড়যন্ত্র ও উদ্দেশ্য প্রণোদিত রয়েছে বা ছিল তা কেউ জানতে পারতো না। এজন্য ভাবলাম বিষয়টা সকলকে জানানো দরকার। এজন্য ফেসবুকে লিখেছি। আমার সাথে যা ঘটেছে সেই অবস্থার বর্ণনা হয়তো আমি তুলে ধরতে পারিনি। কিন্তু ফেসবুকে যা লিখেছি তারচেয়েও কয়েকগুণ ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমার সঙ্গে। '
বুবলী আইনগত ব্যবস্থা নেবেন জানিয়ে বলেন, 'যারাই এসব ন্যাক্কার জনক অপরাধের সাথে জড়িত থাকবেন তারাও নিশ্চই বার বার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখবেন কেউই আইনের ঊর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন যিনি সবই দেখেন। শিগগিরই আমি ব্যবস্থা নিবো এ ব্যাপারে। দোয়া করবেন আমার জন্য। '
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited