শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:২৯ পিএম, ২০২৫-০৯-২৮
চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজার থেকে বিক্রয় নিষিদ্ধ টিসিবির পণ্য জব্দের ঘটনায় এক মাস অতিক্রান্ত হলেও প্রকৃত জড়িতদের শনাক্ত করা যায়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
গত ২৫ আগস্ট সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে নানুপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়। এ সময় ইকবাল নামের এক সওদাগরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় প্রশাসন।
অভিযানের দিন রাতেই ফটিকছড়ি থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। তবে এক মাস পার হলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। এ কারণে প্রকৃত চক্র এখনও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, ঘটনার দিন আটক ইকবালকে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার কাছ থেকে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও পুরো চক্র শনাক্ত না হওয়ায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited