চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রাথমিকে প্রথম জেলা এম্বেসেডর হলেন হাটহাজারীর শুভ্রা আল আমীন

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৪ পিএম, ২০২১-০১-২৪

প্রাথমিকে প্রথম জেলা এম্বেসেডর হলেন হাটহাজারীর শুভ্রা আল আমীন

কাজ করার ইচ্ছা শক্তি থাকলেও প্রয়োজন একটি প্লাটফর্ম। শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ সকল শিক্ষকদের জন্য একটি উন্মুক্ত প্লাটফর্ম। শিক্ষার মানোন্নয়নে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির ক্ষেত্রে শিক্ষক বাতায়ন দারুন ভুমিকা পালন করছে। শিক্ষক বাতায়নের একজন গর্বিত সদস্য চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর ফতেয়াবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভ্রা আল আমীন। সম্প্রতি তিনি হাটহাজারী উপজেলার প্রাথমিক শিক্ষকদের মধ্য থেকে একমাত্র এবং প্রথম জেলা এম্বেসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ০৪/০১/২০২১ইং সোমবার তারিখে শিক্ষক বাতায়নের এম্বেসেডর সেকশনে তার নাম অর্ন্তভুক্তি নিশ্চিত করেছে বাতায়ন কর্তৃপক্ষ। উল্লেখ্য যে তিনি করোনাকালীন সময়ে অনলাইনে লাইভ কøাস কার্যক্রমের সাথে নিয়োজিত এবং ২০০৯ সালে চট্টগ্রাম পিটিআই তে সাংস্কৃতিক প্রতিযোগীতায় দেশাত্ববোধক গান, চিত্রাংকন ও আবৃত্তিতে পুরস্কার লাভ করেন। বর্তমান সরকারের ভিশন টুয়েন্টি টুয়োন্টি ওয়ান বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশনের জন্য তিনি কাজ করে যেতে চান। এ প্রসঙ্গে তার উপজেলা শিক্ষা অফিসার  জনাব তাসমিন আখতার কাকলী বলেন, শুভ্রা আল আমীন  আমাদের উপজেলার আমার ক্লাস্টারের একজন দক্ষ ও আন্তরিক শিক্ষক। আমি আশাবাদী যে, তিনি আমাদের উপজেলায় আইসিটি সংক্রান্ত বিভিন্ন কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং শিক্ষা ব্যবস্থাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। তিনি আমাদের চট্টগ্রামকে জানান আমার এই অর্জন আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। কৃতজ্ঞতা স¦ীকার করছি সর্বশক্তিমান আল্লাহর প্রতি। আমার অর্জনে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি পরম শ্রদ্ধেয় স্যার মোঃ আখতার হোসাইন কুতুবী (সহযোগী অধ্যাপক, গণিত, সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম, জনাব মোঃ শহীদুল ইসলাম স্যার  (জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চট্টগ্রাম), মোহাম্মদ ইকবাল স্যার (সহকারী অধ্যাপক, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম), মোহাম্মদ মান্নান সুমন স্যার। এছাড়াও ধন্যবাদ জানাই শিক্ষক বাতায়ন ও এটুআই কর্তৃপক্ষের অভিজিত শাহা স্যার ও ইমরান অভি স্যারের প্রতি। বিভিন্ন সময়ে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন আমার উপজেলার টিইও, এটিইও মহোদয়গণ, আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সহ সকল সহকর্মী বৃন্দ। আর আমার পরিবারের সদস্যদের সহযোগীতা ছাড়া এ অর্জন কখনোই সম্ভব হতো না। আমি আমার বিদ্যালয়, উপজেলার শিক্ষকবৃন্দ সহ আপামর শিক্ষা বিস্তারে কাজ করে যেতে চাই। সবার সহযোগীতা ও দোয়া কামনা করছি।  

রিটেলেড নিউজ

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর