চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাউজানের সর্তা খালে ১৩৩ পিস গোল কাঠ জব্দ

রাউজান প্রতিনিধি :    |    ০২:৫২ পিএম, ২০২২-০৯-১২

রাউজানের সর্তা খালে ১৩৩ পিস গোল কাঠ জব্দ

রাউজানের সর্তা খালে উজানে ভাসিয়ে অবৈধ কাঠ পাচারকালে একশত ৩৩ পিস গোল কাঠ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সাথে দশ হাজার টাকার অর্থদণ্ডও দিয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর, রোববার সন্ধ্যা ছয়টায়, নয়াহাট এলাকার আকবর শাহ ব্রীজ সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার।

রাউজান ঢালার মূখ বন বিট ষ্টেশন কর্মকর্তা আইয়ুব আলী মন্ডল ও রাউজান থানা পুলিশ-আনসারের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়,বাশেঁর ছালায় সারি সারি গোল কাঠ বাসিয়ে সর্তার খাল দিয়ে নোয়াজিশপুর ইউনিয়নের উপর দিয়ে পাচারকালে নির্বাহী অফিসারের দৃষ্টিঘোচর হলে তাৎক্ষণিক অভিযানে নামেন তিনি। অভিযানে একশত ৩৩ গোল সেগুন ও গামারী কাঠসহ দুই ব্যক্তিকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমান আদায়ের মাধ্যমে মুক্তি ও দুই প্রজাতির এক’শ পিস কাঠ জব্দ করেন। 

জানা যায়, দীর্ঘদিন ধরে জলপথে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পাবর্ত্য জেলা হতে সর্তাখাল দিয়ে কাঠ পাচার করে আসছে একটি চোরাই সেন্ডিকেট চক্র।পাচারকারীরা সর্তাখালকে নিরাপদ পাচার রোড হিসাবে ব্যবহার করে আসছিল।এ অভিযানের মাধ্যমে পাচারকারীদের মধ্যে আতংক বিরাজ করছিল। অভিযান প্রসঙ্গে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার জানান, জলপথে অবৈধ ভাবে কাঠ পাচার কালে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অর্থদণ্ড ও কাঠ গুলো জব্দ করা হয়েছে।জব্দ করা কাঠ বন কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত


সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত


মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর