চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে পারেনি সরকার: শাহাদাত

স্টাফ রিপোর্টার :    |    ০৬:০০ পিএম, ২০২০-০৮-২৩

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে পারেনি সরকার: শাহাদাত

নগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, জলাবদ্ধতা দূর করতে নেওয়া সরকারি প্রকল্পের দৃশ্যমান কোনো সুফল চট্টগ্রামবাসী পাচ্ছে না। সরকার একযুগের বেশি সময় ক্ষমতায় থেকেও চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অভয়মিত্র মহাশ্মশান পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।  
শাহাদাত বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য ৫ হাজার ৬১৬ কোটি টাকার প্রকল্প ২০১৭ সালে আগস্ট মাসেই একনেকে পাস হয়। ২০২০ সালের জুন মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। তবে এখনও নগরের ৩৫টি খালের সংস্কার, ড্রেজিং, রিটেইনিং ওয়াল এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ বাস্তবায়ন করতে পারেনি। 
তিনি বলেন, বিএনপি সরকারের আমলেই অভয়মিত্র মহাশ্মসানের অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল। বর্তমানে হাঁটু পরিমান পানিতে দাঁড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের মরদেহ দাহ করতে হচ্ছে। সরকার জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন মেগাপ্রকল্প হাতে নিলেও ওই প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে বাস্তবায়িত না হওয়ার কারণে নগরবাসীকে চরম দুর্দশার শিকার হতে হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, বিএনপি সমর্থিত ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. লিয়াকত আলী প্রমুখ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর