চট্টগ্রাম   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মহেশখালী এফএসআরইউ সচল, চট্টগ্রামে কমতে পারে গ্যাস সংকট

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৫:৫৮ পিএম, ২০২৬-০৮-০৬

মহেশখালী এফএসআরইউ সচল, চট্টগ্রামে কমতে পারে গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) কারিগরি ত্রুটি মেরামতের পর প্রায় দুই সপ্তাহ পর ফের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর ফলে চট্টগ্রাম অঞ্চলের চলমান গ্যাস সংকট ধীরে ধীরে কমবে বলে আশা করছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
মো. ইয়াকুব আলী জানান, এফএসআরইউতে সৃষ্ট কারিগরি ত্রুটি দেশি-বিদেশি প্রকৌশলীদের সমন্বিত প্রচেষ্টায় মেরামত করা হয়েছে। বুধবার রাত থেকে টার্মিনালের দুটি বয়লারের মধ্যে একটি চালু হওয়ায় পুনরায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ শুরু হয়েছে।
কেজিডিসিএল সূত্র জানায়, বর্তমানে আনোয়ারা হয়ে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফটি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে এ সরবরাহের পরিমাণ ২৬০ থেকে ২৭০ এমএমসিএফটির মধ্যে থাকে। সংশ্লিষ্টরা জানান, একটি বয়লার চালু হওয়ায় আগে সম্পূর্ণ বন্ধ থাকা ৪৫০ এমএমসিএফটি গ্যাস একবারে যোগ না হলেও বর্তমানে ২০০ থেকে ২৫০ এমএমসিএফটি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।
গত ২১ জুলাই মহেশখালীর এফএসআরইউতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ ব্যাহত হয়। পরে জাতীয় গ্রিড থেকে সরবরাহ কমিয়ে দেওয়ায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে তীব্র গ্যাস সংকট সৃষ্টি হয়।

রিটেলেড নিউজ

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

আমাদের ডেস্ক : : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


সর্পদংশন ও দীর্ঘমেয়াদী অক্ষমতা রোধে ঝাড়ফুঁক নয়, হাসপাতালে যাওয়া জরুরি- ডা. সেখ ফজলে রাব্বি

সর্পদংশন ও দীর্ঘমেয়াদী অক্ষমতা রোধে ঝাড়ফুঁক নয়, হাসপাতালে যাওয়া জরুরি- ডা. সেখ ফজলে রাব্বি

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, সর্পদংশনে মৃত্যু ও দীর্ঘমেয়াদী অ...বিস্তারিত


রাঙামাটির কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

রাঙামাটির কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত


কাপ্তাই হ্রদের জলছোঁয়া সৌন্দর্যে মুখর রাঙামাটি, বাড়ছে পর্যটকের ভিড়

কাপ্তাই হ্রদের জলছোঁয়া সৌন্দর্যে মুখর রাঙামাটি, বাড়ছে পর্যটকের ভিড়

আলমগীর মানিক, রাঙামাটি : ‘বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দি...বিস্তারিত


জনস্বাস্থ্যের অনিয়ম তদন্তে এসে সন্তোষজনক বললেন দুদকের সহকারী পরিচালক

জনস্বাস্থ্যের অনিয়ম তদন্তে এসে সন্তোষজনক বললেন দুদকের সহকারী পরিচালক

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবান জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে মাঠ পর্যায়ে তদন্ত...বিস্তারিত


দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক আবদুল্লাহ মজুমদার

দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক আবদুল্লাহ মজুমদার

নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন লেখক-সাংবাদিক ও সংগঠক আবদুল্লাহ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর