চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

৪২ সেরা করদাতা চট্টগ্রামে

স্টাফ রিপোর্টার :    |    ১২:২০ পিএম, ২০২১-১১-২৩

৪২ সেরা করদাতা চট্টগ্রামে

 

 বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ৪টি কর অঞ্চলের অধীনে ২০২০-২০২১ করবর্ষে নগর ও জেলা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্যজেলার ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা দিচ্ছে আয়কর বিভাগ। গত ১৫ নভেম্বর অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এবার সরকার ঘোষিত ‘জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ
সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮’ এর বিধান অনুযায়ী ২০২০-২১ কর বছরে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মনোনীত হয়েছেন ৫২৫ জন সেরা করদাতা। বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বিশেষ অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক ও চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম জেলা, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে মোট ১২ জন দীর্ঘ সময় বিভাগে সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১৮ জন সর্বোচ্চ করদাতা, ৬ জন নারী করদাতা এবং ৬ জন তরুণ পুরুষ করদাতা (৪০ বছরের নিচে) নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন কর অঞ্চল থেকে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী মোহাম্মদ আলী মেহের ও সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান। সর্বোচ্চ কর প্রদানকারী হলেন- মোহাম্মদ কামাল, মোহাম্মদ নাদের খান ও মো. নাছির উদ্দিন। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হলেন জেবুন নাহার ইসলাম। এ ছাড়া তরুণ পুরুষ (৪০ বছরের নিচে) সর্বোচ্চ কর প্রদানকারী হলেন আসিফ মাহমুদ। চট্টগ্রাম জেলা থেকে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী করদাতা নির্বাচিত হয়েছেন হাজি বজল আহমদ ও মো. নুরুল ইসলাম। সর্বোচ্চ কর প্রদানকারী তিনজন হলেন- ইঞ্জিনিয়ার মো. মহসিন, দেলোয়ার হোসেন ও মো. মাইনুল হাসান। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হলেন জান্নাতুল মাওয়া এবং তরুণ পুরুষ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। কক্সবাজারে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী হলেন- হাজি মোহাম্মদ ছিদ্দিক ও মুহাম্মদ আনোয়ারুল ইসলাম। সর্বোচ্চ করদাতা- মোহাম্মদ আইয়ুব, ইঞ্জিনিয়ার মো. আলমগীর ও মুহাম্মদ আবু কাউসার। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা  রেহেনা বেগম এবং ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ করদাতা হয়েছেন মো. জিয়াবুল।রাঙামাটিতে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী হলেন- সুভাষ সাহা ও মো. লোকমান হাকিম (হীরা)। সর্বোচ্চ কর প্রদানকারী লোকমান হোসেন তালুকদার, মো. রফিকুল আলম লিটন ও সুলতান কামরুউদ্দিন। সর্বোচ্চ করপ্রদানকারী নারী  গীতা দে এবং তরুণ পুরুষ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা মো. সাখাওয়াত হোসেন সোহেল।খাগড়াছড়িতে দীর্ঘ সময় ধরে করপ্রদানকারী মো. আবু তালেব ও রঞ্জিত কুমার পালিত। সর্বোচ্চ করপ্রদানকারী তিনজন হলেন এস অনন্ত বিকাশ ত্রিপুরা, মো. নুর আলম ও মোসাম্মৎ ফরিদা আক্তার। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হলেন বিউটি দেব এবং তরুণ পুরুষ ক্যাটগরিতে মো. জাহাঙ্গীর আলম (বাদশা)। বান্দরবানে দীর্ঘ সময় করপ্রদানকারী কাজল কান্তি দাশ ও মোহাম্মদ নুরুল আবছার। সর্বোচ্চ কর প্রদানকারী মোহাম্মদ আলী, মোহাম্মদ নুরুল আবছার ও রাজু বড়ুয়া। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হলেন হুরে জান্নাত হুরাইন এবং তরুণ পুরুষ ক্যাটগরিতে সর্বোচ্চ করদাতা সায়েদ হোসেন মো. জুয়েল

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর