শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৬:৫৭ পিএম, ২০২২-০৬-১৯
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি এর নিদের্শনায় হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের (সেনা শাখা) উদ্যোগে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-২০২২ বিষয়ক সচেতনতামূলক র্যালি সম্পন্ন।
গতকাল রোববার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া র্যালিটি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
র্যালিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. শাহিদুল আলম ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গুল মোহাম্মদ।
এতে আরও উপস্থিত ছিলেন কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও মো. আবু তালেব, সিইউও মোহাম্মদ রবিউল হোসেন, ক্যাডেট সার্জেন্ট মো: আরিফুল ইসলাম, ক্যাডেট সার্জেন্ট ঋতু দাশ, ক্যাডেট কর্পোরাল রেজাউল করিম ও ক্যাডেট কর্পোরাল নাদিয়া সুলতানা প্রমুখ।
বিএনসিসি কর্ণফুলি রেজিমেন্ট চট্টগ্রাম এর সহযোগিতায় অনুষ্ঠিত র্যালি শেষে হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের ক্যাডেটদের সাথে নিয়ে আমন্ত্রিত অতিথিরা জনসাধারণের মাঝে জনশুমারি ও গৃহগণনা বিষয়ক সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited