শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:৪৪ পিএম, ২০২২-০২-০৬
বরগুনার আমতলীতে একদল যুবকের মমতা আর ভালোবাসায় প্রাণে বেঁচে গেল বিরল প্রজাতির এক গুইসাপ। পৌর শহরের সবুজবাগ এলাকায় ওয়াহিদের মুরগির খোঁয়াড়ে পাতা জালের ফাঁদে এটি ধরা পড়ে। প্রায় ১০ কেজি ওজনের ৭ ফুট লম্বা গুইসাপটিকে উদ্ধার করে পরে স্থানীয় বাগানে অবমুক্ত করা হয়।
জানা গেছে, শুক্রবার সকালে পৌর শহরের সবুজবাগ এলাকার ওয়াহিদের মুরগির খোঁয়াড় থেকে প্রতিদিন ছোট ছোট মুরগির বাচ্চা নিখোঁজ হওয়ায় ওয়াহিদ উদ্বিগ্ন হন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াহিদ খোঁয়াড়ে চারদিকে জাল পেতে ফাঁদ তৈরি করেন। শনিবার সকালে মুরগির খোঁয়াড়ের নিকটে গিয়ে দেখেন জালের ফাঁদে একটি বিশাল আকৃতির গুইসাপ আটকে রয়েছে। গুইসাপটি দেখতে তামাটে লালচে বর্ণের। এ ধরনের গুইসাপ সচরাচর এই এলাকায় এখন আর দেখা যায় না। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার জিহাদের নেতৃত্বে একদল যুবক ছুটে আসেন এবং তাঁরা এই গুইসাপটি না মেরে বনে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেন। পরে সেটি একটি কাঠের বাক্সে বন্দি করে বাসুগী গ্রামের পাতাবনে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
গুইসাপটি উদ্ধার করা জিহাদ বলেন, 'প্রাণীর প্রতি মায়ার কারণে আমরা গুইসাপটিকে মারতে না দিয়ে সেটিকে উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছি। '
আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাঈদ বলেন, 'গুইসাপ পরিবেশবান্ধব ও মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী। একে আমাদের বাঁচিয়ে রাখা দরকার। '
পটুয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আহসানুল রেজা মুঠোফোনে বলেন, গুইসাপ মানুষ এবং পরিবেশবান্ধব একটি প্রাণী। ময়লা নোংরা, বিষাক্ত পোকামাকড় এবং ইঁদুর ও বিষাক্ত সাপ খেয়ে এরা বেঁচে থাকে। এতে মানুষ অনেকটা নিরাপদে বসবাস করতে পারে। গুইসাপ মিঠা এবং লবণ পানিতে বসবাসের উপযোগী একটি উপকূলীয় প্রাণী। তবে এটি বর্তমানে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। কারণ হিসেবে তিনি বলেন, না বুঝে এটিকে নির্বিচারে হত্যা করা হয়। আবার গুইসাপ মেরে টাকার লোভে চামড়া বিক্রি করা এবং অনেক উপজাতি সম্প্রদায়ের লোকজন এটির মাংস খাওয়ার ফলেও বিলুপ্ত হয়ে গেছে।
তিনি আরো বলেন, তামাটে এবং লালচে গুইসাপ সাধারণত ৭ থেকে ৮ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর ওজন ৮ থেকে ১০ কেজি পর্যন্ত হয়। এদের গড় আয়ু ২৫ থেকে ৩০ বছর। তবে কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশিও বেঁচে থাকে।
স্টাফ রিপোর্টার : : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তঘেঁষা বান্দরবানের আলীকদম উপজেলায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনকভাব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited