শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৭:০৯ পিএম, ২০২৬-০৪-২৩
"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ " এই পতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে উদ্বোধন হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।
বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল ) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে চন্দনাইশ স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে এক আলোচনা সভা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন।
মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ ) ডাক্তার দীপন দেবনাথ এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সহকারি কমিশনার (ভুমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াস খাঁন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নাজিবুর রহমান খোকন। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় কর্মরত সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইউএনও রাজিব হোসেন তাঁর বক্তব্যে বলেন, পুষ্টিহীনতা সাধারণভাবে তেমন একটা বুঝা যায় না। অনেক ক্ষেত্রে শিশুরা পুষ্টিহীনতা নিয়ে বেড়ে উঠছে। গর্ভবর্তী মায়ের ও এই সমস্যা থাকে। গর্ভকালীন সময়ে মায়েদের পুষ্টির অভাব তাঁদের সন্তানদের ওপর প্রভাব ফেলে। তাই মায়েদেরও গর্ভকালীন অবস্থায় পুষ্টিকর খাদ্য গ্রহনে সচেতনতা অবলম্বন করতে হবে। পুষ্টি সম্পর্কে সাধারণ জনগণকেও সচেতন করতে হবে। বিশেষ করে মৌসুমী ফলগুলোতে প্রচুর পরিমানে পুষ্টিগুন রয়েছে। বিদেশী ফল জরুরী নয়। প্রাকৃতিকভাবে এলাকাভিত্তিক ফল ওই অঞ্চলের লোকের শারিরীক চাহিদা পুরণ করে। যদিও আমরা সৌখিনতার খাতিরে বিদেশী ফলের উপর নির্ভরশীল। তাছাড়াও শরীর সুস্থ রাখতে পুষ্টিকর খাদ্য গ্রহনের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবার গ্রহনের আগে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শও দেন তিনি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited